শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে মাছ লুট: উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে রয়েছেন জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ভিপি শামীম খান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও আফসার আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির দৃষ্টিগোচর হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটিকে নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সিরাজগঞ্জ শহরের মাছ ব্যবসায়ী আব্দুস সালামের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৫ জুলাই জাতীয় দৈনিক নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে বলা হয়, তাড়াশ উপজেলার মাধাইনগর সংঘইপাড়া গ্রামের ৩২ বিঘা আয়তনের ‘সংঘই দীঘি পুকুর’ নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সুফলভোগীদের কাছ থেকে সাবলিজ নিয়ে মাছ চাষ করছিলেন আব্দুস সালাম। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও সম্প্রতি আমিনুর রহমান টুটুল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ চাষে বাধা ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ১৭ জুলাই ভোরে ও ২১ জুলাই দুপুরে দুই দফায় পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পুকুরে জাল ফেলে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করেন টুটুলের লোকজন। এ সময় বাধা দিলে পাহারাদার আব্দুল খালেক ও স্থানীয় শহিদুল ইসলামকে মারধর করা হয় এবং গুম-খুনের হুমকিও দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া ঘটনার পর ১৮ জুলাই তাড়াশ থানায় ও ২৩ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন আব্দুস সালাম। একই সঙ্গে পুলিশ সুপার, ইউএনও ও নিমগাছী আর্মি ক্যাম্পেও অনুলিপি পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ