শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্তকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ভুবন সেন,দিনাজপুর / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দিনাজপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ফারুক (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে অভিযুক্ত ফারুক (৪৫)কে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক ফারুক সদর উপজেলার ১৭নং রেলঘুন্টি এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি অভিযুক্ত ফারুকের বাসার পাশাপাশি হওয়ায় দুপুরে কেউ না থাকার সুযোগে বাড়িতে প্রবেশ করে ১১ বছর বয়সী শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতেনাতে ফারুককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত ফারুককে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং আবারো মারধোরের চেষ্টা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ আটক ফারুককে থানায় নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ