শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

মিঠাপুকুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আজ শনিবার (২৬ জুলাই) এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান। উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদ মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জিল্লুর রহমান বলেন, “জুলাই পুনর্জাগরণের মূল বার্তা হলো একতা ও মানবিকতা। সমাজের প্রতিটি স্তরে এই আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। নারী ও শিশুর অধিকার রক্ষায় এবং উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই এখন সময়ের দাবি।”

সভাপতির বক্তব্যে মোঃ হামিদ মিয়া বলেন,

“জুলাই পুনর্জাগরণ আন্দোলন সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মিঠাপুকুরে একটি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল বলেন, “শিক্ষা ছাড়া জাতি এগোতে পারে না। নতুন প্রজন্মের মাঝে এই আন্দোলনের তাৎপর্য ছড়িয়ে দিতে শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকারও বক্তব্য রাখেন। তিনি ‘জুলাই পুনর্জাগরণ’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষাংশে শপথগ্রহণ পর্বে উপস্থিত সকলে “জুলাই পুনর্জাগরণের আদর্শে” উজ্জীবিত হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ব্যতিক্রমী মাত্রায় পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ