শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ভারত সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত: এটিএম আজহার

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারত কখনো আমাদের ভালো চায়নি। আর কখনো চাবেও না। দেশটি সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। তারা নিজের স্বার্থটাই সবার আগে দেখে। কখনো বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেয়নি। দিবেও না।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল নামক স্থানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ভারতের নীল নকশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচার খুনি হাসিনা একে একে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নেতৃত্ব শূন্য করার পাঁয়তারা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেটা করতে পারেনি।

তিনি বলেন, লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে আমাদের নেতাদেরকে হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল আওয়ামী লীগ। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দমে যায়নি। আমাদের দামাল ছেলেরা জুলাই আগস্টে নিজের জীবন দিয়ে খুনি হাসিনা ও তার দোসরদের শায়েস্তা করেছে। তারা বাংলাদেশকে নতুক করে স্বাধীন করেছেন। সেই বাংলাদেশকে আমাদের ধরে রাখতে হবে। আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, অত্যাচারী ও দুশমনদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের সেই শপথকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম মিলিটারির সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ