শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে শনিবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল খালেক মেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঞ্জুরুল হক মানিক রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তদন্তে সন্ধিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মানিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ