শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

খেলা বন্ধ হয়নি, আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন : নাহিদ

ডেস্ক রিপোর্ট / ৩৬৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না। এই পুরোনো খেলার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। খেলার নিয়ম বদলাতে হবে। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি। যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তার সবচেয়ে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ। যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এ জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছে।

সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে জুলাই পদযাত্রার তোরণ আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণঅভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জের কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইনশৃঙ্খলা এখনো ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, দখলদারি তন্ত্র, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে।

তিনি বলেন, জুলাই আহত পরিবারদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে তা আমরা ভেঙে ফেলব।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে পদযাত্রা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ