শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকে ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’, জানা গেল সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’। চলতি বছরের ডিসেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১-২৪ ডিসেম্বরের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশের পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানতে চেয়ে সব বিভাগের সব প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

পরীক্ষার কাঠামো সম্পর্কে জানানো হয়, চলতি বছর বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (যেখানে উভয় বিষয়ের ৫০ শতাংশ করে প্রশ্ন থাকবে) এই ৪ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আড়াই ঘণ্টা। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম সাময়িক পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে বলা হয়েছে।

এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। এগুলো হলো- সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বাছাই করে যথাসময়ে তালিকা পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা ও উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা এবং প্রয়োজনীয় কেন্দ্রসংখ্যা নির্ধারণ করে বিভাগভিত্তিক একীভূত তথ্য আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে (adgeneraldpe@gmail.com) পাঠাতে হবে। কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে এমন কেন্দ্রকে অগ্রাধিকার দিতে হবে, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা রয়েছে।

প্রসঙ্গত, এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।

এর আগে ২০০৯ সালের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ