শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির প্রতিবাদে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “শেখ হাসিনা ফিরবে” দেয়াল লিখনের প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে সনাক্ত করে ব্যবস্থা না নিলে প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই, ২০২৫) দিবাগত রাত ১০টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন।

জানা যায়, শহীদ আবু সাঈদের ১ম মৃত্যু বার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’ শেখ ‘হাসিনাতেই আস্থা’ ইত্যাদি দেয়াল লিখনি লিখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা ধারণা করেন,এগুলো হলে অবস্থানরত পোস্টেড নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছেন,বিশ্ববিদ্যালয় এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরে কারা এগুলো করেছে সিসিফুটেজ দেখে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।

দেওয়াল লিখনির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো:আল-আমিন ও সদস্য সচিব রাশেদ মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে শাখা ছাত্রদল।

বিক্ষোভটি ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু হয়ে দুই হল প্রদক্ষিণ করে আবার মেইনগেটে সামনে এসে শেষ হয়।

এসময় রাশেদ মন্ডল বলেন, ” সারাদেশ আজকে শোকাহত। শোকের এই দিনে নিষিদ্ধ সংগঠন ও বাকশালের দোসরা দেয়াল লিখনি করে গেছে। কিভাবে ক্যাম্পাসের কড়া নিরাপত্তা পেরিয়ে তারা একাজ করলো? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। কারা এর পিছনে দায়ী তা খতিয়ে দেয়া দরকার।”

মো: আল-আমিন বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আগামী ২৪ঘন্টার ভিতর দোষীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ