শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩ টায় চিলমারী সরকারি ডিগ্রী কলেজ মোড়ে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবাদুর রহমান খাজা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

অনুষ্ঠিত মানবন্ধনে বক্তরা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের নিয়ে চিলমারী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যাদের নাম রয়েছে, বিগত আওয়ামী শাসনামলে তাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় তারা বিএনপির কোন প্রোগ্রাম করেনি।

বক্তরা আরো বলেন, সদ্য চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদ হোসেন পাখি ও ১নং সদস্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে তদন্ত ছাড়াই কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যা অবৈধ, আমরা এর তীব্র নিন্দা জানাই।

অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে, তা না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা করেন মানববন্ধনে অংশ নেয়া নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ