শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন চলছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় ১১ জুলাই (শুক্রবার) রংপুর জেলার পীরগঞ্জে শহীদ আবু সাইদ এর কবর জিয়ারত করেন বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে দোয়া ও সহানুভূতি প্রকাশ করা হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর সভাপতি

জনাব ইবরাহীম খলীল, রংপুর জেলা সভাপতি: মাওলানা নুর আলম সিদ্দীক, সহ-সভাপতি: মাওলানা শাফিউল আলম ও মাওলানা আব্দুল মমিন, জেলা সেক্রেটারী: মাওলানা মোহাম্মদ আলী, মহানগর সেক্রেটারী: মুফতি নিয়ামতুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক: মাওলানা মাহবুবুর রহমান সহ পীরগঞ্জ উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,

“শহীদ আবু সাঈদ আমাদের গর্ব। তার জন্য স্বৈরাচার পতন হয়েছে এবং দেশে নতুন করে স্বাধীনতা ফিরে এসেছে । আমরা তার রক্তের মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”

এই আয়োজন ছিল শুধু একটি কবর জিয়ারতের ঘটনা নয়, বরং একটি আদর্শিক শপথ — ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং শহীদদের রেখে যাওয়া আদর্শের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ