শিরোনাম
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

রিপন আহমেদ / ১১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রংপুরের *মিঠাপুকুর উপজেলায় *সেফটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃ* ত্যু হয়েছে। (৪ জুলাই)  বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিষয়টি ডিআরবি নিউজকে * নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।নিহতরা হলেন উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম এবং তার ছেলে হুদা মিয়া এবং প্রপ্রতিবেশী  তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।

স্থানীয়রা জানান, ভোরে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে ন সেফটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। সেটি দেখতে পেয়ে নিচে নামেন ছেলে হুদা মিয়া ও ইবলুল মিয়া। পরে ট্যাংকে জমে থানা গ্যাসের কারণে তিনজনই মারা যান।

খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনা ঘটেছে।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ