শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

পীরগঞ্জে সোহেল হত্যাকারী আসামির ফাঁসির দাবীতে মানববন্ধন ।

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

রংপুরের পীরগঞ্জে বড় ফলিয়া গ্রামের সোহেল রানাকে হত্যাকারীদের গ্রেফতার ও প্রধান আসামি মনিরুলের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ০৬/০৭/২৫ ইং রোজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা জামায়াতের সুরা সদস্য রংপুর -৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, নিহতের বাবা শহিদুল ইসলাম, নিহত সোহেলের মা মরিয়ম বেগম, স্ত্রী জান্নাতুন বেগম, মাহবুবার প্রমুখ ।

উল্লেখ্য গত ৩০ জুন উপজেলার বড়ফলিয়া গ্রামে জমিতে কলা কাঁটাকে কেন্দ্র করে বিরোধের জেড়ে প্রতিপক্ষ মনিরুল ইসলামের লোকজনের প্রহারে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সোহেল রানা নিহত হয় । এতে শহিদুল ইসলাম বাদি হয়ে মনিরুল ইসলামসহ ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিহত সোহেলের মা মরিয়ম বেগম মনিরুল ইসলামের ফাঁসির দাবিতে অশ্রুসিক্ত নয়নে বলেন ওরা মোক মারি ফেলালো না, মোর সোনার ছেলেকে এভাবে নাটি দিয়ে মাতা টায় ডাঙ্গাল বাবা পরে মোর ছোল মারি ফেলালো । মনিরুল সহ সবার ফাঁসি চাও মুই ফাঁসি চাও ।

পুলিশ ইতিমেধ্যে প্রধান আসামী মনিরুলকে গ্রেফতার করেছে । উক্ত মানববন্ধনে উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক পুরুষ মহিলা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ