শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র দিনাজপুরে উদ্ধার, আটক ২

স্থানীয় রিপোর্ট / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার কলেজছাত্র আমির হোসেন (২৪) অপহরণের দুই দিন পর দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর তৃতীয় তলার ৩১৪ নম্বর কক্ষ থেকে আমির হোসেনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল থানার সাপাহার (কাঞ্চন জংশন) এলাকার জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন (২৬) এবং একই থানার দোগাছি পশ্চিম পাড়া এলাকার মাজেদুর রহমানের ছেলে রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, ‘গত ৩ জুলাই বোদা উপজেলার পাথরাজ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেলে তিনি ভূল্লী থানাধীন খলিশাকুড়ি এলাকার আলহাজ মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে পৌঁছালে তাকে অপহরণ করা হয়।’

উদ্ধার হওয়া আমির হোসেন ভূল্লী থানার সিঙ্গিয়া (হাজীপাড়া) এলাকার বাসিন্দা আজাদ হোসেনের ছেলে।

পরদিন ৪ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে ভিকটিমের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, ‘আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। সে একটি সমস্যায় পড়েছে। এখনই ৫০ হাজার টাকা পাঠালে ছেড়ে দেওয়া হবে, না হলে তার লাশ বাড়িতে পাঠানো হবে।

পরিবার বিষয়টি দ্রুত ভূল্লী থানা পুলিশকে অবহিত করলে, পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের হোটেল থেকে অপহরণকারীদের আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ