শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

স্থানীয় রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতভিটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাই-ভাতিজাদের ছুরিকাঘাতে রাধানাথ দাস (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, বড় ভাই নৃপেন চন্দ্র দাস ও খলিশা দাস গংদের সঙ্গে বসতভিটার ভাগবাটোয়ারা নিয়ে রাধানাথ দাসের বিরোধ চলছিল। এরই একপর্যায়ে শুক্রবার সকালের দিকে রাধানাথ দাস বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এসময় খলিশা দাস ও তার দুই ছেলে শঙ্খরাজ দাসসহ আরও অনেকে রাধানাথ দাসকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ অবস্থায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাধানাথকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, রাধানাথ দাসের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ