শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এ টি এম আজহারুল ইসলাম

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৪ বছর কারানির্যাতনের পর সদ্য মুক্তিপ্রাপ্ত মজলুম জননেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম আজ রংপুর জেলার পীরগঞ্জে আগমন করেন।

৪ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে তিনি পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদীর কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন ও সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে এ টি এম আজহারুল ইসলাম বলেন,

“শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল একটি নিষ্পাপ হৃদয়ের সাহসী চিৎকার, যেটি এই রাষ্ট্রের স্বৈরশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা যারা কারাগারে ছিলাম, তাদের মুক্তির পথ রক্তে রঞ্জিত করেছে এই শহীদ তরুণ। তার আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। দেশের ইতিহাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ—যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তার কাছে চিরঋণী। আজ তার কবর জিয়ারত করতে পারা আমার জন্য গর্ব ও আবেগের এক অমলিন মুহূর্ত।”

এ টি এম আজহারুল ইসলামের এটি ছিল কারামুক্তির পর পীরগঞ্জে তার প্রথম সফর। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ ছিল তার সফরের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ