শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আশরাফুল আলম তানজিল সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার একজন সক্রিয় কর্মী। জুলাই বিপ্লব নিয়ে সে ফেসবুকে কটূক্তি করে আসছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে সে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিল। সেই সঙ্গে সে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিল। শহরের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তৎপর ছিল।

তিনি জানান, জুলাই বিপ্লবের সময়ে আন্দোলনকারীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত ছিল সে। তার বিরুদ্ধে এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ