শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হবে ২ সিনেমা ও ৮ শর্টফিল্ম

ডেস্ক রিপোর্ট / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দুইটি সিনেমা ও ৮টি শর্টফিল্ম নির্মিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‌‌‘জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। জুলাই নিয়ে দু’টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে।

তিনি লেখেন, জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে।

বিসিটিআই ৬ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে। বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬ টি প্রামাণ্যচিত্র প্রচার করবে।এ ছাড়াও আরো ৪ টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে। জুলাইয়ের শহিদদের সালাম। আমরা জুলাইকে ভুলতে দিব না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ