শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

স্থানীয় রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রংপুরের পীরগাছায় মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ জাকিয়া সুলতানা রিয়ামনি (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থী। সে গত ২৪ জুন থেকে নিখোঁজ রয়েছে। রিয়ামনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়ামনি এবার পীরগাছার নোবেল রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর সে এইচএসসিতে সায়েন্সে পড়বে বলে রংপুর শহরের একটি কোচিংয়ে ভর্তি করিয়ে দিতে তার মায়ের কাছে বায়না ধরে। মেয়েটির মা তাকে এসএসসির রেজাল্টের পর কোচিংয়ে ভর্তি করে দেবেন বলে আশ্বাস দিলেও সে তাতে রাজি হচ্ছিল না।

এ বিষয়কে কেন্দ্র করে গত ২৪ জুন সকালে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রিয়ামনির মা রেগে গিয়ে তার দিকে একটা আয়না ছুড়ে মারে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত তার খোঁজ মেলেনি।

পরে তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে গত ২৫ জুন পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। এখনো তারা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। মেয়েটির কেউ খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেন কালবেলাকে বলেন, নিখোঁজ মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ