শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

মিঠাপুকুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল: মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থীদের উৎসবমুখর উপস্থিতি

মাইনুল,মিঠাপুকুর প্রতিনিধি / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলার আসন্ন ৫ই জুলাই অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আজ রোববার রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে দলীয় বিভিন্ন পদে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের ১ থেকে ৭১ জন কাউন্সিলরের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

এদিন মনোনয়ন ফরম প্রার্থীদের মাঝে বিতরণ করেন রংপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটি, সম্মেলন ২০২৫-এর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। তাঁরা হলেন:

মোহাম্মদ লিটন পারভেজ, আহ্বায়ক, রংপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটি

মোহাম্মদ মইনুদ্দিন, সদস্য, রংপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটি

মোহাম্মদ রাজিব চৌধুরী, সদস্য, রংপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটি

সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন:

১. মো: গোলাম রব্বানী

২. সাজেদুর রহমান রানা

সহ-সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন:

১. আব্দুল কাদের রুনু

২. ফৌজিয়া ইয়াসমিন চুন্নু

৩. মো: হানিফ সর্দার

৪. খাজানুর রহমান

 সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন:

১. মো: মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকাড়)

২. মো: শামীমুল হক শামিম

৩. মো: হাবিবুর রহমান টিটুল লর্ড

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা:

১. আব্দুল মুত্তালিব

২. নাজমুল হক ইমন

৩. শফিকুল ইসলাম বাবুল

৪. মুহাম্মদ দেলশাদ

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন:

১. মো: মোজাহিদুল ইসলাম

২. মো: আনারুল ইসলাম নয়ন

৩. মো: সুমন সরকার

৪. মো: মোর্শেদ হাসান সোহেল

৫. মো: হয়রত আলী

৬. মো: রেজাউল ইসলাম

৭. মো: মনিরুজ্জামান মিঠু

৮. মোহাম্মদ সাইফুল ইসলাম

দ্বি-বার্ষিক এই কাউন্সিলকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, একটি সুশৃঙ্খল, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে উপজেলা বিএনপি একটি কার্যকর, দক্ষ ও গণমুখী নেতৃত্ব পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ