শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, সভাপতি রোকনুজ্জামান রোকন সাধারণ সম্পাদক সুলতান মারজান (হৃদয়)

মাইনুল,মিঠাপুকুর প্রতিনিধি / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন “নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ”-এর ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন ২০২৫) রাত ১০টায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতান মারজান (হৃদয়)। এছাড়া সহ-সভাপতি হিসেবে সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাব্বি হাসান, এবং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মনিরুজ্জামান মুরাদ, সৈকত হাসান, মুর্শিদ মিয়া ও শামীম মিয়া।

জানা যায়, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ একটি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী সংগঠন, যেটি ২০২২ সালের ২রা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে— শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের খাদ্য সহায়তা প্রদান, দরিদ্রদের নগদ অর্থ সহায়তা, গরিব রোগীদের, চিকিৎসা সহায়তা, লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে এমন শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইত্যাদি।

নবাগত সাধারণ সম্পাদক সুলতান মারজান হৃদয় বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও মানবিক কার্যক্রমে উদ্দীপ্ত হয়ে কাজ করবে বলে আশা করছি। এটি একটি আদর্শ সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করি গরিব-দুঃখী, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে। আমরা চাই সমাজে যাতে কোনো মানুষ অনাহারে কষ্ট না করে। আমাদের প্রধান লক্ষ্য সমাজের নিম্ন স্তরের মানুষকে সহযোগিতা করা এবং একটি সুস্থ সমাজ উপহার দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ