শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ছাত্রদলের মানবিক উদ্যোগ: মিঠাপুকুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও রোদে ক্লান্ত অভিভাবকদের মাঝে পানি বিতরণ

মাইনুল ইসলাম,মিঠাপুকুর (রংপুর) / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ এবং দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে প্রখর রোদে পানির বোতল বিতরণ করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করে ছাত্রদল।

এই সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সাহসী ও পরিশ্রমী সদস্য সচিব মো: শামসুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের উদ্যমী সদস্য মো: শাফিউল ইসলাম শিমুল, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাফায়াতুল ইসলাম আপন এবং সংগঠনের অন্যান্য একনিষ্ঠ কর্মীরা।

উপস্থিত অভিভাবকদের অনেকেই আবেগজড়িত কণ্ঠে বলেন,

“আজকের দিনে ছাত্ররা যেখানে ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে, সেখানে ছাত্রদলের এই ধরনের উদ্যোগ আমাদের আশার আলো দেখায়।”

তারা আরও জানান,

“এই সেবামূলক কাজগুলো শিক্ষার্থীদের মাঝে সহানুভূতি ও দায়িত্ববোধের চেতনা জাগিয়ে তুলবে। ছাত্র রাজনীতি যদি এমন হয়, তবে ভবিষ্যৎ নেতৃত্ব অবশ্যই কল্যাণকর হবে।”

ছাত্রদলের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে, রাজনীতি শুধু মিছিল আর শ্লোগানে সীমাবদ্ধ নয়— এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা বিলানোর এবং সামাজিক দায়বদ্ধতা পালনের একটি শক্তিশালী মাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ