শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

পীরগঞ্জে এনসিপির ৩ সদস্যের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি থেকে ৩ সদস্য পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ ও আপন উপস্থিত ছিলেন।

পদত্যাগকারীরা হলেন– তৌফিক হোসেন, মোক্তাদির কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

লিখিত বক্তব্যে তৌফিক হাসান বলেন, ‘কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের অতীত কর্মকাণ্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করা হয়েছে। জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া নারী সংগঠকদের স্থান দেওয়া হয়নি। কমিটি করার আগে কেন্দ্রীয় কমিটি জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেনি। কিছু নেতার একক সিদ্ধান্তে কমিটি হয়েছে; যারা দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি তাদেরই সমন্বয়ক পদ দেওয়া হয়েছে।

দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ কমিটির গঠন প্রক্রিয়া আমাদের মূল্যবোধ, নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ২৫ সদস্যের উপজেলা কমিটি করা হয়। এতে এ এস মজনুকে আহ্বায়ক এবং রাকিব মিয়া, রাকিবুল ইসলাম রিজু ও মোদাব্বেরুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। কমিটি প্রকাশের ২০ দিনের মাথায় তিনজন সদস্য পদত্যাগ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ