শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ঢাকায় এনসিপি নেতা আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মিঠাপুকুরে বিক্ষোভ মিছিল

স্থানীয় রিপোর্ট / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

গত সোমবার রাতে, ঢাকা বাংলা মটর রূপায়ন টাওয়ারের সামনে এসসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের নেতৃত্বে মিঠাপুকুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিঠাপুকুর উপজেলা শাখা।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬ টায় মিঠাপুকুর ফ্লাইওভারের নিচ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক পর্যন্ত মিছিলটি আবার ঘুরে এসে ফ্লাইওভারের নিচে সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা সংগঠক (এনসিপি) রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলার সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান। তিনি বলেন- ফ্যাসিস্টরা কোন প্রকার সন্ত্রাসী হামলা করে ছাত্রদের জুলাই অভ্যুত্থানের শক্তিকে রুখে দিতে পারবেনা। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সকল নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা(এনসিপির) সংগঠক রোকন উদ্দিন, ছদরুল ইসলাম সাকিব, মাহবুব ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিঠাপুকুর উপজেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম রিপন, নাজমুস সাকিব, শিহাব ও মুজাহিদসহ অন্যান্য দায়িত্বশীল কর্মীরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ