শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

রংপুরের মাহিগঞ্জে ট্রান্সফরমার চুরি

ডেস্ক রিপোর্ট / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ নেই।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকার রনজুর বাসার সামনে এলাকাবাসী সকালে ঘুম থেকে উঠে দেখে স্থাপিত ট্রান্সফরমারটি নেই। তার কেটে চুরি করে নিয়ে গেছে। এরপর থেকেই সেই এলাকায় বিদ্যুৎ নেই। তবে ট্রান্সফরমার চুরি হওয়ায় সেখানে পুনরায় কবে ট্রান্সফরমার বসানো হবে, আর কবে বিদ্যুৎ আসবে এ নিয়ে শঙ্কিত গ্রাহকরা।

এ বিষয়ে নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি অফিসিয়ালি অবগত। সেখানে টিম পাঠানো হয়েছে। যতদ্রুত সেখানে ট্রান্সফরমার বসানো যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, চুরির বিষয়টি জেনেছি। তবে আমাদের কাছে নেসকো বিদ্যুৎ বিভাগ কিংবা কোনো গ্রাহক কেউই ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ