শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে অল-আউট করে বড় লিড নিয়ে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

চতুর্থ দিনের শুরুটা ভালো হয়েছিলো বাংলাদেশের, শেষটাও তাই। তৃতীয় দিনের শুরুতে হাফ সেঞ্চুরিয়ান দীনেশ চান্দিমালকে ফিরিয়ে শুরু করেছিলেন নাঈম হাসান। বাংলাদেশের প্রয়োজনে নাঈম আউট করেছেন কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থারিন্দু রত্নায়েকে এবং আসিথা ফার্নান্দোকে। ৪৩.২ ওভারে ১২১ রানে নিয়েছেন ৫ উইকেট। নাঈমের দুর্দান্ত বোলিংয়েই শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে ১০ রানের লিড নেয় বাংলাদেশ। লিড নেয়ার পর ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। তাদের দুজনের ব্যাটেই চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে সফরকারীরা। শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে থেকে শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন শান্ত ও মুশফিকুর রহিম।

বোলিংয়ে নাইম হাসানের ফাইফার ও হাসান মাহমুদের ৩ উইকেটের সুবাদে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৪৮৫ রান করে অল আউট হয় শ্রীলঙ্কা। এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।

প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হওয়া ওপেনার এনামুল হক বিজয় দ্বিতীয় ইনিংসও নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হন মমিনুল হক। দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে চা বিরতির আগেই ফিরেন মমিনুলও।

এরপর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। আগের ইনিংসে এ দুজন মিলে বিশাল এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও এ দুজন হাল ধরেছেন। চতুর্থ দিন শেষে অপরাজিত আছেন দুজনই। এ দুজনের ৪৯ রানের জুটিতে দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ পেয়েছে ৩ উইকেটে ১৭৭ রানের দেখা। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ