শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রংপুরে মাদক, দেশি অস্ত্রসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক : / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

রংপুর নগরীর হারাগাছ মিনাজবাজার এলাকা থেকে মাদক, একটি দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।

আটকরা হলেন, মিনাজবাজারের জাহেরুল ইসলামের ছেলে মেহেদী হাসান লাভলু, একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে রিয়াজ বাবু, তোফাজ্জল হোসেনের ছেলে বিপুল ও হারুণ অর রশিদের ছেলে ওমর ফারুক। তাদের কাছ থেকে স্কাফ মাদক ১০৭ বোতল, ফেন্সিডিল ১০ বোতল, নগদ ৩ হাজার ৭২৮ টাকা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। পরে হারাগাছ থানায় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেও তাদের নামে মামলা ছিল।

তিনি বলেন, যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ