শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলারের মাংস ও কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া

মাহজাবিন মিষ্টি / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৪০ মিলিয়ন রিঙ্গিত) মূল্যের মাংস ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া।সোমবার (৬ অক্টোবর) পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মালয়েশিয়া সফর করছেন। সোমবার মধ্যাহ্নভোজের পর পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন আনোয়ার ইব্রাহিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার আশ্বাস দেয়ায় গরুর মাংসসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি করতে প্রস্তুত মালয়েশিয়া।

প্রধানমন্ত্রী আনোয়ার উল্লেখ করেন, মালয়েশিয়া ও পাকিস্তান ১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রতিরক্ষা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা শুরু থেকেই এই সম্পর্কের মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিরক্ষা, কৃষি ও নবায়নযোগ্য শক্তির মতো কৌশলগত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ