শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

স্কুলে জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিলো আরব আমিরাতের সরকার

আন্তর্জাতিক ডেস্ক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এখন থেকে দেশের সকল সরকারি স্কুলে শিক্ষার্থীদেরকে জামাতে জোহরের নামাজ আদায়ের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা হবে

শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ‘এক্স’ (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানায়। ঘোষণায় বলা হয়, “স্কুলগুলো যতটা জ্ঞানের কেন্দ্র, ঠিক ততটাই মূল্যবোধের ঘর।” এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে ইসলামিক মূল্যবোধ স্থাপন এবং তাদের ধর্মীয় পরিচয়কে আরও দৃঢ় করা।

এই ঘোষণার সাথে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা আজান দিচ্ছে এবং নামাজের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হলে সকলে একসাথে জোহরের নামাজ আদায় করছে। ভিডিওটিতে শিক্ষার্থীদের নামাজের স্থান প্রস্তুত করতে এবং এই উদ্যোগের প্রতি তাদের আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে দেশটির শিক্ষা ব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ