শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, স্বীকার করলেন বিজেপি নেতা!

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির সরকার পরিচালনায় থাকা দল বিজেপির সিনিয়র নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, সংঘাতের সময় চীনা বিমান কার্যকর ছিল এবং দুর্বল ছিল রাফায়েল যুদ্ধবিমান।

শুক্রবার (৩০ মে) পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। পাক গণমাধ্যমের দাবি, এক সাক্ষাৎকারে সরলভাবে স্বীকারোক্তি দিয়েছেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, ‘ভারতীয় বিমান যুদ্ধে পরাজিত হওয়ার কারণ চীনা যুদ্ধবিমান মোতায়েন করেছিল পাকিস্তান। ভারতের ব্যবহৃত ফরাসি তৈরি বিমানের চেয়েও বেশি দক্ষ ছিল পাক বিমানগুলো।’

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, ‘পাকিস্তান আমাদের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। তারা আমাদের বিমান ভূপাতিত করার জন্য চীনা বিমান ব্যবহার করেছে।’

এ সময় অত্যন্ত আলোচিত রাফায়েল যুদ্ধবিমানের কর্মক্ষমতার সমালোচনার পাশাপাশি এ নিয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, ‘রাফাল ভারতের চাহিদা অনুসারে উপযুক্ত নয়। রাফায়েলে দুর্নীতি হয়েছে যা মোদি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত তদন্ত করা হবে না।’

ভারতীয় নেতৃত্বের মধ্যে জবাবদিহিতার অভাব নিয়ে আলোচনা করে স্বামী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বিমানের ক্ষতির একটি উন্মুক্ত তদন্ত অসম্ভব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ