শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় শহরে সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ৬৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।

আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

সংবাদ সম্মেলনে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘নির্বাচন ও আন্দোলন; দুই ধারায় সমান্তরালভাবে চলবে। আমরা এখনও দাবি জানাচ্ছি, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‘জোটে আরও দল যুক্ত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতারা নেবেন।’

আসন সমঝোতার বিষয়েও এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ