শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত!

ডেস্ক নিউজ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার (২৯ এপ্রিল) মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের কাছে এই বিষয়ে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। ভারত এই ঘটনার অজুহাত দেখিয়ে আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, পাকিস্তান ভারতের এমন স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং এটিকে ‘বেপরোয়া আচরণ’ বলে আখ্যায়িত করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী। আমরা বরাবরই সন্ত্রাসবাদ ও এর যে কোনো বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। আমরা চেয়েছি নিরপেক্ষ তদন্ত হোক এবং এই ঘটনায় সত্য বেরিয়ে আসুক।

কিন্তু ভারত যুক্তির বদলে সংঘাতের পথ বেছে নিচ্ছে উল্লেখ করে আতাউল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব ‘দৃঢ়ভাবে ও নিশ্চিতভাবেই’ দেওয়া হবে।

তিনি বলেন, পাকিস্তান দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানান।

এই মন্তব্য এমন এক সময় করা হলো, যখন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে কয়েকজন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ নামের একটি গোষ্ঠী, যাদের পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়্যবার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে ভারতীয় গোয়েন্দারা।

ভারত সরকার এ ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ