শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

৩৫ বছর বয়সী নারীকে বিয়ে করলেন ৭৫ বছরের বৃদ্ধ ; সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুছমুছ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন সঙ্গরুরাম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। নিঃসঙ্গ জীবন থেকে সঙ্গ পাওয়ার আশায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয় তার। ফলে নববধূর সঙ্গে এক রাতের বেশি সময় কাটাতে পারেননি তিনি।

জানা গেছে, প্রায় এক বছর আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান এই দম্পতির পত্নীবিয়োগের পর বৃদ্ধ পুরোপুরি একা হয়ে পড়েন। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও একাকীত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। শেষ বয়সে সঙ্গ পেতে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

আত্মীয়স্বজনরা এই বয়সে বিয়েতে আপত্তি জানালেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সঙ্গরুরাম।

জালালপুর এলাকার মনভবতী নামের ৩৫ বছর বয়সী এক নারী বিয়েতে রাজি হলে, তারা প্রথমে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় এক মন্দিরে গিয়ে মালাবদল করেন নবদম্পতি।

মনভবতী জানান, বিয়ের রাতটি মূলত আলাপ-আলোচনায় কেটেছে।

ভবিষ্যতে সংসার গড়ে তোলার পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেন। সঙ্গরুরাম তাকে সংসারের নানা বিষয় বুঝিয়ে দেন।

তবে পরদিন সকালে হঠাৎ করে সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের আত্মীয়স্বজনের পাশাপাশি গ্রামবাসীদের অনেকেই মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়।

তাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দিল্লিতে অবস্থানরত সঙ্গরুরামের আত্মীয়রাও মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের দাবি তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ