শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছেন আদালতের রায় বাস্তবায়ন হবে। বিগত ১৭ বছর সরকার যে গুম, খুন করেছেন তার শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। সোমবার এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টিভিতে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা হয়েছে তার বিচার তিনি মহান আল্লাহ ওপর ছেড়ে দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, ‘আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি। তবে টেলিভিশনে যেহেতু লাইভ সম্প্রচার হয়েছে নিশ্চয়ই চেয়ারপারসন তা দেখেছেন।’

এর আগে গতকাল বেলা ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ