শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন; সৎ, যোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‌‘আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। উনি রুপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়, এটি একখণ্ড কোরআন। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ