শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওয়েবসাইটে এখনো ঝুলছে হাসিনার ছবি

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সরকার পরিবর্তনের পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এখনো দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছবি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নামও আছে বহাল তবিয়তে।

বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যাদা) হিসেবে দায়িত্বে আছেন নুরজাহান বেগম। ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ডা. সামন্ত লাল সেন।

কিন্তু ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার’-এর ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, এখনও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের নাম লেখা আছে, যিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন এই পদে।

ওয়েবসাইটে শুধু জাহিদ মালেকই নন, আরও কয়েকজন সাবেক কর্মকর্তার নামও রয়ে গেছে। স্বাস্থ্য সচিব হিসেবে এখনও আছেন ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দেখানো হয়েছে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমকে। তারা সবাই এখন সাবেক কর্মকর্তা।

আরও বিস্ময়ের বিষয় হলো, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের কভার ছবিতেও আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছাত্র-জনতার আন্দোলনে মুখে গত বছরের ৫ আগস্ট তিনি ভারতে পালান।

আগারগাঁওয়ের এই সরকারি প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যে উন্নতমানের রোগনির্ণয় সেবা দিয়ে থাকে। এখান থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় রোগ নির্ণয়ের জন্য।

জাহিদ মালেক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৯ সালের ৭ জানুয়ারি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ