শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে: এটিএম আজহারুল

ডেস্ক রিপোর্ট / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমাদের ৬ নেতাকে শহীদ করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী সারাবিশ্বে ১০০ স্কলারের একজন, তাকে পর্যন্ত শহীদ করা হয়েছিল। যারা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা নিজেরা আজ পালিয়েছেন। আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতা বিরোধী। তারা দেশের সম্পদ লুট করে দেশ ছেড়ে পালিয়েছে।’

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেট প্রাঙ্গণে জামায়াতের দাগনভূঞায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করলে বাস্তবায়নের সমস্যা কোথায়? নির্বাচন পিছিয়ে গেলে ওই দলটাই দায়ী থাকবে। গণভোট এখনই আয়োজন করেন। আমরা নির্বাচন চাই না, এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে।’

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও ফেনী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ