শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি-ডাকাতির পেশায় বিবিএ পাস যুবক!

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

স্ত্রীর বিলাসী জীবনযাপনের চাহিদা মেটাতে গিয়ে অভিনব এক পথে পা বাড়িয়েছেন বিবিএ পাস করা এক যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে বেছে নিয়েছেন চুরির মতো জঘন্য পেশা। স্ত্রীর আকাশছোঁয়া শখ পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এ ঘটনা হতবাক করেছে সবাইকে।

অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এ ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোয় এক নারীর গলা থেকে চেন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবকের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়।

এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। পরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তরুণ। একমাস আগেই বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ