শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ এর অধিক আসন পাবে : দুলু

ডেস্ক রিপোর্ট / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আড়াই শ-এর অধিক আসন পাবে বিএনপি। এ জন্য অনেকেই ভয়ে আছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর মসজিদে বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা বলতে চাই কোনো ষড়যন্ত্র করে লাভ নাই।

আগামী নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় ঘটনার জন্য অনেকেই ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করে থাকবে। সবার প্রতি আমার আহ্বান থাকবে সবাই ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার স্বপ্ন নাটোরকে নিয়ে, আমার স্বপ্ন বাংলাদেশকে নিয়ে।

নাটোরে আমি কোনো অন্যায় জুলুমের প্রশ্রয় দেবো না। আগেও দেইনি, এখনও দেবো না। নাটোর-নলডাঙ্গাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে এখন থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করুন ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। কেননা বিএনপি ও ধানের শীষের বিজয় হলেই কেবল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ