শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সরকার-রাজনৈতিক দল ও সরকারি কর্মচারীদের জামায়াত আমিরের বার্তা

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

দেশের সরকারসহ সব পক্ষকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আসন্ন। এ সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানাই—জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক, কল্যাণকর এবং শান্তি-শৃঙ্খলাপূর্ণ, সে বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার, রাজনৈতিক দলসমূহ, ধর্মীয় সংগঠনসমূহ, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তথা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন।

তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাঁর রহমত দিয়ে সিক্ত করুন এবং সাহায্য দিয়ে এ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ