শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সকল ধর্মের লোক জামায়াতে ইসলামী’র কাছে নিরাপদ: মোস্তফা কামাল

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সকল ধর্মের লোকদের অধিকার রক্ষায় কাজ করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে দেশে সম্প্রীতি রক্ষায় কাজ করেছে। মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তায় জামায়াত-শিবিরের কর্মীরা পাহারা দিয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে অমুসলিম নারী পুরুষের ঘর বাড়ি, জান মালের নিরাপত্তায় জামায়াতে ইসলামী’র অতন্দ্র প্রহরীর ভূমিকা জামায়াত বিরোধীদের কাছেও প্রশংসিত হচ্ছে।

তিনি শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভা ৪ নং ও ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতের কোন নেতা কর্মীর গায়ে দুর্নীতির কাদা নেই। আমাদের দুই জন মন্ত্রী ছিলেন, তারা দুর্নীতির ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে রাস্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হবে, ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী’র দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ