শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংসদ ভবন এলাকায় সিনিয়র জজের মোবাইল ছিনতাই, খোয়া গেলো চশমাটাও

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঢাকায় শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই জজের নাম অরুনাভা চক্রবর্তী।

বুধবার (১৯ নভেম্বর) রাত  ১০ টার দিকে তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।

জানা গেছে, পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তার পথরোধ করে। এরপর হুমকি-ধমকি দিয়ে মোবাইল নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ