শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, গত দেড় দশক ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি চলেছে সেটার ট্রমা থেকে এখনো শিক্ষার্থীরা বের হতে পারেনি। এই ভীতির কারনেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে; যেটাকে ছাত্র শিবির শ্রদ্ধা জানায়। তবে ছাত্র শিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে।

জাহিদুল ইসলাম বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কোনও কোনও ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব বিষোদগার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান ছাত্র শিবির সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ