শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে শুরু হবে এনসিপির পদযাত্রা

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

চব্বিশের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত। মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই পদযাত্রা।

সোমবার (৩০ জুন) দুপুরে রংপুর নগরীর গুপ্তপাড়ায় জেলা ও মহানগর এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ।

দিনা আরও বলেন, মাসব্যাপী এই পদযাত্রার সূচনা হবে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে ঘোষিত কর্মসূচি পালন করবে এনসিপি।

‘গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে’- যোগ করেন সাদিয়া ফারজানা দিনা।

তিনি আরও বলেন, ৩ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’।

সংবাদ সম্মেলনে পহেলা জুলাইয়ে রংপুর জেলায় এনসিপির কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব। তিনি বলেন, সকাল ৯টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে পদযাত্রা রংপুরে প্রবেশ করবে।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

রংপুর শহরের পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।

দিবসের শেষাংশে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। রাতে কাউনিয়া উপজেলায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এনসিপি নেতা আলমগীর নয়ন, শান্তি কাদেরী, রুস্তম আলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ