শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

লন্ডনে প্রচণ্ড বিক্ষোভের মুখে ট্রাম্প

মাহজাবিন মিষ্টি / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এ সময় তারা ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানান।

দুইদিনের সফরে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সস্ত্রীক যুক্তরাজ্য পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজকীয় আড়ম্বরের মধ্যদিয়ে উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, উইলিয়ামস ও কেট দম্পতি।

ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজকীয় বাহনে করে প্রদক্ষিণ করেন প্রাসাদ প্রাঙ্গন। রাজকীয় লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের ফ্লাই পাস্টের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ট্রাম্প দম্পতিকে।

এরপর ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে উইন্ডসর ক্যাসেলের রাজকীয় সংগ্রহশালা ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। যান সেন্ট জর্জ চ্যাপেলেও। উইন্ডসর ক্যাসেলে রাজকীয় ভোজে অংশ নেন তারা।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সফর ঘিরে রাজকীয় আয়োজনের মধ্যেই লন্ডনে শুরু হয় ট্রাম্পবিরোধী বিক্ষোভ। এ সময় রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড আর ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলছিলেন, ‘তার উচিত নিজ দেশের প্রতি মনোযোগ দেয়া এবং অন্যদেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশেষ করে গাজাইস্যু নিয়ে। তার ইসরাইলের প্রতি সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।’

ওই বিক্ষোভকারী আরও বলেন, ‘এ দেশের অধিকাংশ মানুষ গাজা হত্যাযজ্ঞের অবসান চায়। তারা ট্রাম্পের নীতির সঙ্গে কোনোভাবেই একমত নয়। আমি বুঝি না, যে আন্তর্জাতিক আইন ভাঙার আহ্বান করছে, বর্ণবৈষম্য চালাচ্ছে, তাকে কীভাবে এখানে আসার অনুমতি দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ