শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রাতের অন্ধকারে ‘জিনের আসর’ বসিয়ে নেতা নির্বাচন করে জামায়াত: আজিজুল বারী হেলাল

ডেস্ক রিপোর্ট / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাতের অন্ধকারে ‘জিনের আসর’ বসিয়ে জামায়াত নেতা নির্বাচন করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, জামায়াত দাবি করছে, দেশের ৭০ শতাংশ মানুষ তাদের পক্ষে। তাহলে তারা সরাসরি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? জাতীয় পার্টিসহ কয়েকটি দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আমরাও চাই আওয়ামী লীগসহ সব স্বৈরাচারী দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, যাতে আর ফিরে আসতে না পারে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদসংলগ্ন বাইতুস-শরফ মাদ্রাসা মাঠে বিএনপির সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, ‘জামায়াত রাতের অন্ধকারে নেতা নির্বাচন করে ‘জিনের আসর’ বসিয়ে। জামায়াত এখন শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে। বিএনপি সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।’

দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে হেলাল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘পূজা উৎসবকে কেন্দ্র করে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি নেতাকর্মীদের মণ্ডপে মণ্ডপে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. হাবিবুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ