শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

রাজাকার জামায়াতের চেয়ে আওয়ামী লীগে বেশি ছিল’

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, ‘আমরা শেখ হাসিনার দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে- তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সে তালিকায় সবচেয়ে বেশি মানুষ ছিল আওয়ামী লীগের। ৭৮ জন ছিল বিএনপি আর অন্যান্য দলের, জামায়াতের ছিল শুধু ৩৭ জন।’

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা টানেল চত্বরে উপজেলা জামায়েত ইসলামীর বিজয় র‌্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, ‘রাজাকারের তালিকায় জামায়েতের ৩৭ জনের মধ্যে শুধু একজন বেঁচে আছে। তাহলে বোঝা যাচ্ছে যাদের আপনি খেতাব দিয়েছিলেন আজকে ৭১ গিলানো যাবে না।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ। পতিত স্বৈরাচারের পক্ষে ফিরা আসা সম্ভব হয় না, এ কথা মনে রাখবেন। তিনি প্রশ্ন করেন, জামায়াতে ইসলামী এত অত্যাচার-নির্যাতনের পরও পালিয়ে যায়নি, দেশের ইসলামী নেতাদের ওপর এত অত্যাচারের পরও পালিয়ে যায়নি, আপনি কেন পালিয়ে গেলেন?’

আনোয়ারার জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, আইডব্লিউএফ আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, হাফেজ মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ