শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

রংপুরে দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

দেড় কেজি গাঁজাসহ লাভলী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রংপুর নগরীর দর্শনা ব্রাক অফিসের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে তাজহাট থানা পুলিশ।

আটক লাভলী নাটোর জেলার বাগাতিপাড়ার ৯ নম্বর পাকা ইউনিয়নের গাওপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। তার স্বামী রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক।

তিনি জানান, মাদক কারবারি লাভলী বেগম বিক্রির উদ্দেশে গাঁজার বড় চালানটি অভিনব কায়দা নিয়ে যাচ্ছিল। সোর্স মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক বলেন, আটক ওই নারী পেশাদার মাদককারবারি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ প্রশাসন সরকারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ