ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনৈতিক সামরিক হুমকি সম্পর্কে সতর্ক করেছে। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মাথার উপর একটি অবৈধ এবং সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি ঝুলিয়ে রেখেছে।
যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটির উপর আক্রমণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমাবেশে পিন্টো বলেন, ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকায় যুদ্ধ আনার এই প্রচেষ্টার বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের সরকার এবং জনগণের সমর্থনের জন্য তার দেশ কৃতজ্ঞ।