শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না: ফজলুর রহামন

ডেস্ক রিপোর্ট / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এ মিঠামইনে দাঁড়িয়ে আমি কইতাছি যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধরে বলে গন্ডগোল অইছিল, এহানে কোনো যুদ্ধ-ফুদ্দ অয়ছে না এদের ভোট আমি কামনা করি না। খুব ক্লিয়ার কথা বললাম।’

রোববার (৯ নভেম্বর) দুপুরে মিঠামইন উপজেলা বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধের নীতিতে আদর্শে শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন তার আদর্শে যে মুক্তিযোদ্ধারা শহীদ হইছে তাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন মুক্তিযুদ্ধ অইছে না, এরা আবার (দেশটাকে) পাকিস্তান বানাইতে চাই এদের ভোট আমি চাই না। খুব ক্লিয়ার। এবং পার্লামেন্টে যদি আল্লাহর রহমতে আমি যাই, যারা গত এক দেড় বছরে এ দেশটাকে পাকিস্তান বানাতে চায়, যাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার দল আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল। কিন্তু ছয় মাস পরে আমার দল বুঝতে পারছে এরাই হলো সাপ। এদেরকে দুধ দিয়ে পোষা আর ঠিক হবে না।’

তিনি বলেন, ‘যদি আল্লাহর রহমতে সংসদে যাই। সব জায়গাতে লেখা হইতাছে, জামায়াত যদি যায় আর ফজলুর রহমানও যদি পার্লামেন্টে যায় তাইলে ফজলুর রহমান একাই একশ। একাই এক। রাজাকার আল বদরদের এবং তাদের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর যুদ্ধ যদি না করতে পারি এ দেশ থাকবে না। যুদ্ধ যদি না করেন, এ দেশ যদি বাংলাদেশ না থাকে তাহলে এ দেশ স্বাধীন থাকবে না পরাধীন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ