মিশরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মী নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মিশরে কাতার দূতাবাস।
দূতাবাস জানায়, মিশরের লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর শারম আল-শেখের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার এক বিবৃতিতে কূটনৈতিক মিশন জানিয়েছে, তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক অফিস আমিরি দিওয়ানে কাজ করতেন।